1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শিবালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, ধর্ষক করিম গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৬৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে করিম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে জেলা শহরের সেওতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। করিম পাটুরিয়ার দাসকান্দী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ডেকোরেটর ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ভুক্তভোগী শিক্ষার্থী শিবালয়ের একটি বেসরকারি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত ২৭ মে সকালে স্থানীয় একটি দোকানের সামনে শিশুটিকে দেখতে পান করিম। পরে খিচুরি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে বাড়ির একটি কক্ষে নিয়ে যান। পরদিন বুধবার সকালে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।

শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার সকাল পর্যন্ত শিশুটিকে চারবার বলাৎকার করা হয়েছে। শিশুটি শারীরিকভাবে রক্তক্ষরণসহ গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা জানান, বাড়ি ফিরে ছেলের কান্নাকাটি ও অস্বাভাবিক আচরণে বিষয়টি সন্দেহ হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আমার ছেলেকে পাশবিকভাবে নির্যাতন করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

শিবালয় থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন,  অভিযোগের পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত করিমকে গ্রেফতার করেছি। শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।  শিশুটির শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা চলছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।

এদিকে, গ্রেফতারকৃতকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :