1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

শিবালয়ে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয়,(মানিকগঞ্জ) প্রতিনিধি:শিবালয় উপজেলার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায়  শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়েছে। শিবালয় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসার এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার  মো. বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন।

 এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভোজন, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: রফিকুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধি মোঃ নাহিদুর রহমান প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলায় ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ১লাখ ২৫ হাজার ১শ ২০ জন ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত এই কার্ড বিতরণ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ড নেওয়া যাবে। তবে নিদৃষ্ট সময়ের মধ্যে স্মার্ট কার্ড নিতে না পারলে বা দেশের বাইরে অবস্থানকারীগণ পরবর্তীতে শিবালয় উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বলেন, এবারের স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), মা-বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। কার্ডের পেছনে থাকছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে পাঠযোগ্য হবে। উপস্থিত সকলকেই এ কার্ড যত্নসহকারে রাখার আহবান জানান। শিবালয় উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে ১লাখ ২৫ হাজার ১শ ২০ জন স্মার্ট কার্ড পাবেন বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :