1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিবালয়ে শহীদ রফিকের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৫০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া লঞ্চঘাটে বৈষম্য বিরোধী ছাত্রজনতা  আন্দোলনে অংশ গ্রহণকারী মোহাম্মদ রফিকুল ইসলাম ২০২৪ সালের ৫ই আগস্ট  পুলিশের গুলিতে শহীদ হন।

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট)সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও যুগ্ম সচিব  ড.মানোয়ার হোসেন মোল্লা  এবং পুলিশ সুপার ইয়াছমিন খাতুন শহীদ রফিকের বাবা মোঃ রহিজ উদ্দিনকে সাথে নিয়ে শহীদ রফিকের কবর জিয়ারত করেন ।পরে শহীদ রফিকের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক যুগ্ম-সচিব ড.মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার,  মোছাম্মত ইয়াসমিন খাতুন,শিবালয়  উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন,শিবালয় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মানিকগঞ্জ জেলার আহবায়ক কমিটির অন্যতম সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির  উদ্দিন, যুবদলের আহবায়ক মো.হোসেন আলী, সদস্য সচিব মো. সোহেল রানা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল  শিবালয়  উপজেলার কৃষক দলের আহবায়ক মোঃ আনিসুর রহমান,সদস্য সচিব আলমগীর হোসেন বাদলসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ, সরকারি সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ-সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতে এসে শহীদ রফিকের বাবা প্রশ্ন তুলে বলেন, এখনো কেন গণহত্যাকারী পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হয়নি, অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

জুলাই গণঅভ্যুত্থান দিবস  ও ১ম শাহাদাত  বার্ষিকীতে শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে  দোয়া ও মোনাজাত করে শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :