1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

শিবালয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাহাড়ি যুবক আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৮৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বিপুল পরিমান নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারকালে বিপ্লব ত্রিপুরা (২৭) নামে এক পাহাড়ি যুবককে আটক করেছে শিবালয় থানা পুলিশ। আটক বিপ্লব খাগড়াছড়ি জেলার মানিকছড়ির গাড়ীটানা গ্রামের বিমলকান্তি ত্রিপুরার ছেলে। রোববার গভীর রাতে আটকের পর তাকে আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে থানা মোড়ে আরিচা ঘাটগামী একটি সিএনজি থামায় ডিউটিরত টহল টিম। সিএনজির ভিতর থেকে এক যুবক হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করে আটকে ফেলে। জনসম্মুখে তার শরীর তল্লাশিতে ১৮শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দকরা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাহাড়ি যুবক জানায়, বার্মায় তৈরী ইয়াবা ট্যাবলেটগুলো তিনি পাবনার সুজানগরের সৈক্ষেতু এলাকার নার্গিস নামক এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য যাচ্ছিলেন।

শিবালয় থানার এসআই, সুমন চক্রবর্তী সাংবাদিকদের জানান, আটক যুবকসহ দুজনের নাম উল্লেখকরে মাদক আইনে মামলা রুজু হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। থানা এলাকায় গত কয়েক বছরের মধ্যে এটাই মাদকের বড় চালান বলের তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :