1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকার করায় ৬ জেলেকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে ১০লাখ টাকা মুল্যের কারেন্টে জাল জব্দ করে পুরিয়ে ধ্বংস করা হয়।

এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন-মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের সহিদ মন্ডলের পুত্র হযরত আলী(২৮), একই গ্রামের সামসাল শেখের পুত্র ওমর ফারুক(২৫), আব্দুর রহমানের পুত্র মো.আজগর (২২), একই উপজেলার রৌহা গ্রামের মা. হালিমের পুত্র মো. রকিব (২৫), একই গ্রামের তুফান শেখের পুত্র মো. আনিস শেখ(৩৫), বাবুর পুত্র মো.রানা(২৬)।

এরা সকলেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ মাছ শিকার করছিল। জানা গেছে, ইলিশ মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়নের উদেশ্যে উপজেলা প্রশাসন সোমবার গভীর রাতে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ মৌওসুমী জেলেকে আটক করেন। সেই সাথে ১০লাখ টাকা মুল্যের কারেণ্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এব্যপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান রয়েছে। জাতয়ী মাছ ইলিশের বংশ বৃদ্ধির লক্ষে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়ন করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :