
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ৪জন মওসুমী মৎস্য শিকারীকে ১মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার(১২ অক্টোবর)উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে শিবালয় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় এ অভিযান পরিচালনা করে।এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্তর্গত যমুনা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মৎস্য আহরণকারী ৪জন মৎস্যজীবীকে আটক করা হয়।এসময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল (যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০হাজার)জব্দ করা হয়।পরবর্তীতে আটককৃত ৪জন মৎস্যজীবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শেখ মনিরূল ইসলাম মনির, সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা মৎস্য দপ্তর, শিবালয় উপজেলা নির্বাহী অফিস ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড এবং পাটুরিয়া নৌ-থানা পুলিশের সদস্যগণ।
Leave a Reply