1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

শিবালয়ে দুর্নীতির দায়ে কলেজ অধ্যক্ষ বাসুদেবকে বাধ্যতামূলক ছুটি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৩৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ৩০ মে ২০২৫

অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির তদন্ত প্রতিবেদনে কোটি টাকা লোপাটের সত্যতা মেলায় এবার শিবালয় সদরউদ্দিন ডিগ্রী কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকাদারকে দু’মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন পরিচালনা কমিটি। গত শনিবার ২৯ মে কলেজ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগেও নানা অনিয়ম-দুর্নীতির কারনে ৬ মাসের জন্য অস্থায়ী বহিষ্কার করা হয় তাকে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। এ পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পরিষদ একটি অভ্যন্তরীন নিরীক্ষা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি প্রায় এক মাস আগে পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর তদন্ত রিপোর্ট পেশ করেন। তদন্ত রিপোর্টে অধ্যক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো উঠে আসে। দীর্ঘ দিনেও এর কোন সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করে।

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটি’র কয়েকজন সদস্য সাংবাদিকের বলেন, প্রতিবছর শিক্ষার্থীদের বেতনসহ কলেজের বিভিন্ন উৎস থেকে কোটি টাকার বেশি জমা হয় কলেজ ফান্ডে। অথচ নন-এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ১৭ মাস যাবৎ বেতন বন্ধ রেখেছেন দুর্নীতিবাজ এ অধ্যক্ষ। তার ডক্টরেট ডিগ্রী নিয়েও বিভিন্ন মহলে রয়েছে নানা বির্তক। নিরীক্ষা কমিট’র তদন্তে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় সোয়া ২ কোটি টাকা আয় হয় বলে তদন্তে প্রকাশ পায়। এছাড়া, বিভিন্ন ভুয়া বিল ভাউচার, নামে-বেনামে অনুদান, যাতায়াত খরচ, শিক্ষার্থীদের পরীক্ষা ফি-বাবদ নেয়া অন্তত এক  কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে।

উক্ত কলেজের কয়েকজন শিক্ষক বলেন, অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদারের ডক্টরেট ডিগ্রী টিও ভুয়া ! অধ্যক্ষের দাবি অনুযায়ী আমেরিকান ওয়াল্ড ইউনিভার্সিটি থেকে সে পিএইচডি করেছেন। কিন্ত এর কোনো অনুমোদন বাংলাদেশে নেই। এখন পর্যন্ত কোনো বেসরকারী বিশ্ববিদ্যলয় ডক্টরেট ডিগ্রী প্রদান করতে পারেন না।

শিক্ষক-কর্মচারীরা আরো জানান, উপজেলা প্রশাসন ও গভর্নিং আমাদের প্রাথমিক দাবি মেনে নেয়ায় কর্মবিরতী প্রত্যাহার করা হয়েছে। আগামী রবিবার থেকে কলেজের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলেও জানান তারা।

এসকল বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার সাংবাদিকদের বলেন, শিক্ষক-কর্মচারীদের একটি অংশ নানা কারণে আমার প্রতি ক্ষিপ্ত। তারা বরাবরই আমার বিরুদ্ধে বিভিন্ন মহলে নানা কুৎসা রটাচ্ছে। আমি কোন দুর্নীতির সঙ্গে জড়িত নই। প্রয়োজনে আদালতে এর প্রমাণ হবে বলেও জানান তিনি।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ জাকির হোসেন সাংবাদিকদের জানান, গত ২৯ মে পরিচালনা পর্ষদের সভায় তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে অভিযুক্ত অধ্যক্ষ ড. বাসুদে কুমার দে শিকদারকে বাধ্যতামুলক দু’মাসের ছুটি প্রদান করে আ.ন.ম. বজলুর রশিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের সহিত আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :