1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শিবালয়ে তারেক রহমানের পক্ষে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিন্নাহ্

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৩৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ের দুর্গম তেওতা ইউনিয়নের অন্তর্গত নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে অসময়ে ভাঙ্গন দেখা দিয়েছে ।

বুধবার (০৭ মে ) বিকেলে ভাঙ্গন এলাকা পরিদর্শন করতে ছুটে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এস এ জিন্নাহ কবির ।

এ সময় তিনি ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন । অসহায় মানুষের কথা শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে যান । নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থাপনা করার আশ্বাস দেন ।

 বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জিন্নাহ্ কবির তেওতার নদী ভাঙ্গনে শিকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পোঁছে দেন। পরে, উপজেলার ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তেওতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির  সদস্য এস এ জিন্নাহ কবির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

 শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারি লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন নাসির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।

এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনেরও অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন তেওতা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.মাজেদ মিয়া।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :