
নিজস্ব প্রতিবেদক: ৩ জুন ২০২৫
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার/প্রধান সহকারী ভারপ্রাপ্ত মোঃ আশরাফুজ্জামান ফরীদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য সহকারী এবং সিএইচসিপিরা। মঙ্গলবার শিবালয় উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়
মঙ্গলবার ( ৩ জুন) ১১ টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন স্বাস্থ্য সহকারী আব্দুল মালেক।
লিখিত বক্তব্যে, তিনি বলেন ফরিদ ঠিকমত অফিস করেনা, আমাদের বেতন-বোনাস দিতেও গড়িমসি করে। কোন বিষয় নিয়ে তার কাছে গেলে সে আমাদেরকে নানাভাবে হারানি করে থাকে। এছাড়া ট্রেনিং এর সময় আমাদের যে অনারিয়াম দেওয়া হয় সেখান থেকেও সে চাঁ-দা-দাবী করে। এছাড়া নারী স্বাস্থ্যকর্মীদের সাথে খরাপ আচরণ করে। আমরা এসবের প্রতিবাদ করলে সে আমাদেরকে গালিগালাজ এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়রানি করে থাকে। এ বিষয়ে আমরা সিভিল সার্জন স্যারকে লিখিতভাবে জানিয়েছি।
এছাড়া এর পূর্বেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সিভিল সার্জন অফিসে। তার এরকম আচরণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়া ব্যাহত হচ্ছে বলে তিনি জানান। অনতিবিলম্বে আমরা ফরীদের অপসারনের দাবি জানাচ্ছি। তা না হলে আমরা ঈদের পর থেকে লাগাতার কর্মবিরতি পালন করব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী পরিদর্শক আফরোজা আক্তার,স্বাস্থ্য সহকারী মাহবুবুর রহমান, মো:জাহাঙ্গীর আলম, সিএইচসিপি, তপন কুমার ঘোষ, আরতি সাহা প্রমুখ।
Leave a Reply