1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিবালয়ে ইলিশ সংরক্ষন অভিযানে ১৭ লাখ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে উপজেলার যমুনা নদী তীরবর্তী তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ সাপুরিয়া এলাকায় মাছ ঘাটে  অভিযান পরিচালনা করা হয়। এসমময় ইলিশ মাছ জব্দ করে এতিম খানায় দেয়া হয় এবং ১৭লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্লবার (১৩ অক্টোবর) মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন ও শিাবালয় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার  সাথী রানী নিয়োগী এবং মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এতে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

অভিযানকালে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১৭,৫০,০০০ (সতেরো লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  এছাড়াও  প্রাপ্ত ২৫কেজি ইলিশ স্হানীয় ২ টি এতিমখানায় বিতরন করা হয়, জব্দকৃত নৌকা উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়।

এব্যপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে  অবৈধভাবে মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :