1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শিক্ষার্থীদের উপরে হামলায় মানিকগঞ্জে আরো ৩৫ জনের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলার ঘটনার নয় মাস পর ৩৫ জনকে আসামি করে আদালতে আরো একটি মামলা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরমান হোসেন (১৮) সদর থানার আমলি আদালতে এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সৈরাচারী আওয়ামীলীগ সরকার কোটা বহাল করায় সারা দেশে এর বিরুদ্ধে ন্যায্য আন্দোলন গড়ে উঠলে বাদী ঘটনার দিন দেবেন্দ্র কলেজ হতে চাকুরীতে বৈষম্যমূলক উদ্দেশ্যে মিছিল নিয়ে বাসষ্ট্যান্ড যাওয়ার পথে লক্ষ্য করে আওয়ামীলীগের শতাধিক কর্মী বেআইনী ভাবে খালপাড়ের উত্তর পাশে রামদা, হকিস্টিক, এস.এস.পাইপ নিয়ে অবস্থান করে আছে। বাদীদের মিছিল খালপাড় ব্রীজের উপরে পৌছাইলে বেআইনী ভাবে গতিরোধ করতঃ ভীতি সঞ্চারের জন্য মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের উপস্থিতিতে ও অংশগ্রহণে আওয়ামী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা হাতে থাকা ককটেল বিস্ফোরন ঘটায়। বিস্ফোরনের ফলে মিছিলের সবাই দৌড়াইয়া যাওয়ার সময় রামদা দিয়া বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কোপ দিলে বাম পায়ের বাটি কাটিয়া ভাগ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে বাদী মাটিতে পড়িয়া গেলে সন্ত্রাসী বাহিনীর হাতে থাকা এস.এস.পাইপ দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর বারি দিলে মাথায় দুই স্থানে গুরুতর কাটা জখম হয়। এরপরও হত্যা নিশ্চিত করতে বাঁশের লাঠি দিয়ে মাথা বরাবর এলোপথারি বাড়ি দিলে ডান চোখের উপরে রক্তাক্ত কাটা জখম হয়। আসামীরা শরীরে উপর্যুপরি কিলঘুষি, লাখি দিয়া নীলা ফুলা জখম করে। পরবর্তীতে অন্যান্য লোকজন চলিয়া আসিলে বাদীকে উদ্ধার করিয়া নিয়া যাওয়ার সময় সন্ত্রাসীরা বলতে থাকে- তোকে আবার পেলে জানে মেরে ফেলবো। পরবর্তীতে বাদীকে অন্যান্য ছাত্ররা উদ্ধার করিয়া মুন্নু মেডিকেল কলেজের কলেজের জরুরী বিভাগে চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে আরো দীর্ঘদিন মুন্নু মেডিকেল কলেজে ভর্তি থেকে পায়ে অস্ত্রপাচার করিয়া বাদী চিকিৎসা গ্রহণ করে। দীর্ঘদিন থানায় মামলা করার চেষ্টা করার পরও মামলা রুজু না করায় বাদী আদালতে মামলা দায়ের করেন।

এই মামলায় অন্যান্য আসামিরা হলেন, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রানা, কাজী রাজু আহমেদ বুলবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ আব্বাস, জাগির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সুভাষ সরকার, নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদি সুহাস, পুটাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিদুর রহমানসহ অন্যান্যরা।

তবে এ মামলায় জেলা আওয়ামী লীগের প্রথম সারির কোন নেতার নাম উল্লেখ করা হয়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :