1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শনিবার লঘুচাপের সম্ভাবনা রয়েছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২০৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শনিবার সন্ধ্যা নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই তথ্য জানিয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সময়ের আলোকে বলেন, বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

 বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হতে পারে এই লঘুচাপ। এরপরের বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

পঞ্জিকায় এখন বর্ষার মাঝামাঝি। আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। অথচ তেমন বৃষ্টি নেই। বুধবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে মাত্র ২৩ মিলিমিটার। অথচ রাজশাহীসহ বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ রেকর্ড করেছে অধিদফতর। এর পরিপ্রেক্ষিতে জানতে চাইলে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বৃষ্টিপাত কম, তাই গরম বেশি। বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে গরম কমে যাবে।

তিনি বলেন, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহার, গাঙ্গেয় পশ্চিবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

অধিদফতর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে তাপপ্রবাহ প্রসঙ্গে বলা হয়েছে-রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ও সূর্যাস্ত যথাক্রমে ভোর ৫টা ২২ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :