1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

রমজানে অধিক গুরুত্বপূর্ণ তিন আমল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২২৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রমজান গুনাহ মাফের অনন্য সময়। এ মাসে কাকুতি-মিনতি করে আল্লাহর কাছ থেকে এমনভাবে ক্ষমা প্রার্থনা করা চাই, যেন সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তায়ালার ইবাদতের পরই যা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মা-বাবার খেদমত ও সন্তুষ্টি। তাদের খেদমত জান্নাতে আরোহণের সিঁড়ি। তাদের হৃদয়তৃপ্ত দোয়া সন্তানকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দিতে পারে।

আরেকটি হাদিস নিয়মিত চর্চা করা যায়। নবীজি (সা.)-এর নাম উচ্চারিত হলে সংক্ষেপে হলেও দরুদ পড়া। কেবল ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বললেও দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে এতটুকুও না বলা অন্যায়।

হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলে আকরাম (সা.) বলেছেন, ‘সে ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক- যার কাছে আমার নাম উচ্চারিত হওয়ার পরও দরুদ পড়ে না। সে ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক- যার কাছে রমজান মাস এসে চলে যায় অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারে না। সে ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক- যে তার পিতামাতা বা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি।’ (তিরমিজি : ৩৫৪৫)

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :