1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

যমুনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৫০ বার পড়েছেন
শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের দৌলতপুরের যমুনার বাঘুটিয়া, পারুরিয়া, বাচামারা, ইসলামপুর, জোতকাশি ও পাচুরিয়া মৌজার উর্বর কৃষিজমি আজ হুমকির মুখে। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি হারানোর আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয়রা।
মঙ্গলবার বেলা ১১টায় বাঘুটিয়া বাজারে ভুক্তভোগী শত শত গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। স্থানীয় লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে হাতে প্ল্যাকার্ড আর মুখে স্লোগান দেয় “বালু খেকোদের দৌরাত্ম্য আর নয়”, “আবাদি জমি বাঁচাও”। মানববন্ধনে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি বলেন: কেউ কেউ দলের দাপট দেখিয়ে অবৈধ ভাবে মাটি কাটছে, দল কিন্তু আমরাও করি, তারেক রহমানের নির্দেশের বাহিরে গিয়ে যারা অবৈধ ভাবে মাটি কাটছেন দল কিন্তু তাদের ছুড়ে ফেলে দিবে। আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে বাঘুটিয়া চরকে রক্ষায় ভূমিকা নিন না হলে চরবাসী মানিকগঞ্জে আপনার সাথে গিয়ে দেখা করবে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” মানববন্ধনে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন বাঘুটিয়া আলিম মাদরাসার সাবেক প্রিন্সিপাল  মাওলানা তাজুল ইসলাম, বাঘুটিয়া ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ আরও অনেকে।   তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে ও দিনের বেলায় প্রকাশ্যে চলছে ড্রেজার দিয়ে বালু লুটের মহোৎসব। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর তীর ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :