1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মায়ের জন্য ইফতার আনতে গিয়ে লাশ হলেন কাতার প্রবাসী সুমন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২০৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মায়ের জন্য ইফতার আনতে গিয়ে গুলিস্তান এলাকায় বিস্ফোরণে সুমন নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত সুমন গুলিস্তানের বংশালের সুরিটোলার বাসিন্দা। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

সুমনের মা সালমা জানান, সুমন ১০ দিন আগে কাতার থেকে বাংলাদেশে আসেন। বিকেলে ইফতার আনার জন্য গুলিস্তান এলাকায় যায় সে। এ সময় বিস্ফোরণ ঘটলে সুমন গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত শতাধিক। যাদের নেয়া হয়েছে ঢাকা মেডিকেল হাসপাতালে। নর্থ সাউথ রোডের ১৮০ বাই ১ ঠিকানার সাত তলা বাণিজ্যিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায় নি। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

হতাহতের বিষয়ে জানতে চাইলে শাহজাহান শিকদার জানান, হতাহতের বিষয় এখনই বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :