1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কম্পনকে কারাগারে প্রেরণ 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে (২৮) কারাগারে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত মামলা পর্যালোচনা করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মানিকগঞ্জ সদর থানা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আবুল খায়ের ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আমানুল্লাহ জানান, ‘এর আগে ৬ নভেম্বর রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে তাকে (সামিউর রহমান কম্পন) গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের সাথে মারপিটে আহত অবস্থায় সামিউর রহমান কম্পনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়। সুস্থ হলে আজ (বৃহস্পতিবার) বিকেলে তাকে আদালতে তোলা হয়।’

ওসি বলেন, ‘জেলা বিএনপির কার্যালয় পুড়ানো, ভাঙচুর ও নাশকতার দায়ে সেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় মামলা করলে এই মামলায় কম্পনকে গ্রেফতার করা হয়।’

উল্লেখ্য, মামলায় ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :