1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে স্ত্রী ও ভাইয়ের হাতে খুন হন প্রবাসী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে পরকিয়ার জেরে ছোট ভাই ও স্ত্রীর হাতে খুন হয়েছে বড়ভাই প্রবাসী উজ্জল মিয়া(৩০)। দেশে আসার ৯দিনের মাথায় ঘটে এমন নির্মম ঘটনা। ঘটনার ১৮দিন পর অর্ধ গলিত অবস্থায় পাশেই ধলেশ্বরী নদী থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা মো. রোকমান মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করলে ঘটনা অনুসন্ধান করে স্ত্রী মোছা. কাঞ্চন (মনিরা), ছোট ভাই মো. ঝন্টু মিয়া এবং হত্যায় সহযোগী মাসুদকে(২২) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার জরিত থাকার স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতারকৃতরা।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রির্ফিংয়ে পুলিশ সুপার(পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহাম্মেদ বিষয়টিন নিশ্চিত করেন ।

ঘটনার বর্ণনা জানিয়ে পুলিশ সুপার বলেন, প্রাবসী উজ্জল বিদেশ থাকার সময় তার ছোট ভাই মো. ঝন্টুর সাথে তার স্ত্রী মোছা. কাঞ্চনের (মনিরা) সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এরমাঝে বড় ভাই দেশে ফিরে এলে সম্পর্কে বাধসাধে। দেশে আসার ৯দিনের মাথায় গত মাসের(অক্টোবর) ১২ তারিখ রাতে পরিকল্পীতভাবে স্ত্রী দুধের মধ্যে ঘুমের ওষধ খাইয়ে অচেতন করেফেলে এবং ব্যবহৃত গামছা দিয়ে হাত, পা ঁেবধে ফেলে। এরপর দেবর ঝন্টুকে ডেকে আনলে ঝন্টু তার বন্ধু মাসুদকে ফোন করে বাড়িতে আসতে বলে। এরপর গলায় গামছা পেচিয়ে স্ত্রী, ছোট ভাই এবং বন্ধু মাসুদ হত্যা নিশ্চিত করে। এবং লাশ গুম করার জন্য বাঁশের সাথে বেঁধে ধলেশ্বরী নদীর পারে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো ছুরি দিয়ে লাশের বুক চিড়ে বড় ড্রামের সাথে বেঁধে নদীতে ফেলে দেয়। যাতে করে লাশ ভেঁসে উঠতে না পারে।

এঘনায় আগামীকাল তাদের আদালতে তোলা হবে বলে জানান পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন সরকার, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বয়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :