1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মানিকগঞ্জে মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানিকগঞ্জে নার্সদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:নার্সদের নিয়ে জঘন্য কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

তখন জেলার নার্সরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে এসে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন – মানিকগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আরম চৌধুরী, জেলা নার্সিং বিভাগের প্রধান সমন্বয়ক শাহিনুর রহমান শাহিন, সমন্বয়ক আনিছুর রহমান ভূইয়া, পলি রানী দাস ও আরিফ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে এখন কোনো বৈষম্য চলবে না। কর্মক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূর করতে হবে। এছাড়া তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :