
নিজস্ব প্রতিবেদক: ২৫ মে ২০২৫
মানিকগঞ্জে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি আনন্দ র্যালী শহর প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খান, সদর উপজেলার সহকারী কর্মকর্তা ভূমি রিক্তা খাতুনসহ শতাধিক সেবা গ্রহীতা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি- এই আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘ভূমি সেবার হয়রানি বন্ধ সরকারের যে উদ্যোগ তা সফলভাবে কার্যকর হয়েছে। এর ফলে দ্রুততম সময়ে সেবা পাচ্ছে সেবা গ্রহীতারা। আমরা সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এই সেবাকে আরও সহজতর এবং ঝামেলাহীন করতে।’
Leave a Reply