1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উৎযাপিত 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩১২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনাসভা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে উৎযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শুক্লা সরকার, প্রতিবন্ধী সংগঠন-এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অংশ। তাঁরা কারও বোঝা নয়। সমাজের মূল অংশের সাথে তাঁদের অন্তর্ভুক্ত ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি একযোগে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সমাজের সর্বোস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :