1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে পিকাপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে পিকাপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার(৮ নভেম্বর) বেলা সাড়ে এগারটায় জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হলেন, সিংগাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন(১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। এসময় গুরুতর আহত হয়েছেন ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন(১৭)।

প্রত্যক্ষদর্শী আলামিন খান বলেন, মোটরসাইকেল এবং পিকাপ দুটোরি অতিরিক্ত গতি ছিল। মোটরসাইকেলে চালকসহ ছিল ৩জন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক বাঁধন। পিকাপ চালক পালিয়ে গেলে গাড়ি আটক করে গ্রামবাসী।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই চালক বাঁধন মারা যায়। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে রাতুলকে ডাক্তার মৃত ঘোষণা করে। অন্য আরোহী লাদেন চিকিৎসাধীন অবস্থায় আছে, সেও সংকটাপন্ন।

এঘটনায় পিকাপের চালক পালিয়ে গেলেও গাড়ীটিকে আটক করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :