
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানিকগঞ্জে শোভাযাত্রা ও দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের রফিক চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে তা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতিকুল মামুন, দুর্নীতি দমন কমিশনের ঢাকা-২অঞ্চলের সহকারি পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ইন্তাজ উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম৷ ছাত্রপ্রতিনিধি হাসান শিকদার।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে সকলকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি করে যাতে কেউ ছাড় পেয়ে না যায় সেদিকে নজর দিতে হবে।
Leave a Reply