1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে ডেরা রিসোর্ট নিয়ে তদন্ত কমিটি’র সাথে এলাকাবাসীর গণশুনানি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ‘ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারে’র বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে ৭ সদস্যের তদন্ত কমিটি ভুক্তভোগীদের সাথে গণশুনানি করেছে। এ সময় ভুক্তভোগী এবং স্থানীয় বাসিন্দারা তদন্ত কমিটির প্রতিনিধি দলের সাথে প্রয়োজনীয় দলিলাদি নিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

 (২৯ এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই গণশুনানি হয়। এ সময় অর্ধ শতাধিক ভুক্তভোগী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। ভুক্তভোগীদের পরে দুপুর তিনটায় অভিযুক্ত ‘ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে’র প্রতিনিধিদল শুনানিতে অংশগ্রহণ করে তদন্ত কমিটির সাথে অভিযোগের বিষয়ে কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা গেল মাসের (মার্চ) ৫ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খানকে আহবায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিতে আরো আছেন পুলিশ সুপারের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বা সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বা সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক বা সহকারী পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান বলেন, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসক তদন্ত কমিটি করেছে। আমরা ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় দলিলাদি পর্যালোচনা করছি। পর্যালোচনা শেষে আমরা তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্ট জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিবে জেলা প্রশাসন তা বাস্তবায়ন করবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :