1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

মানিকগঞ্জে আফরোজা খান রিতার রোগমুক্তি কামনায় দোয়া

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ২১ মে ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে সদর উপজেলার বেউথা এলাকায় বেউথা মিফতাহুল উলুম হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজের আয়োজনে এই দোয়া মাহফিলে, জেলা ওলামা দলের সহ-সভাপতি মনিরুজ্জামান মাদানী, বেউথা মিফতাহুল উলুম হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক গোলাম মোস্তফা, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মুরাদ হোসেনসহ শতাধিক মুসল্লী ও এতিমখানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে জেলা বিএনপির এই নেতার রোগ মুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :