1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের যমুনা নদীতে চাঁদাবাজি, ৪জন আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় যমুনা নদীতে চাঁদাবাজির সময় চার চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে নৌ-পুলিশ।

রোববার (২০এপ্রিল) দুপুরে বালু বোঝাই একটি চলন্ত বলগেট নৌকা থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন—চর কালিকাপুর গ্রামের মো. শরিফ শেখ (৩৫), মো. লাভলু হোসেন (২৫), মো. শাকিল আহম্মেদ (২৮) ও মো. রঞ্জু আহম্মেদ (২৬)।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নদীপথে চলাচলকারী বলগেট নৌকা থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। প্রতিদিন শত শত নৌযান থেকে এভাবে আদায় করা হত লাখ লাখ টাকা। চাঁদা না দিলে নৌকার মাঝিদের মারধর ও ভয়ভীতি দেখানো হতো বলে অভিযোগ করেছে ভূক্তভোগীরা।

চাঁদাবাজির ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নৌ-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :