1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ভোটের উপকরণ মাঠ পর্যায়ে পৌঁছেছে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের (ব্যালট পেপার ব্যতীত) সব উপকরণ মাঠ পর্যায়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে নির্বাচনে সেনা মোতায়েনের সুপারিশ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আজ রোববার সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আৃউয়াল।

ইসি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি সিইসিকে বেলা ১১টায় সময় দিয়েছেন। সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলম থাকবেন।

ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন। এদিকে শনিবার নয় ধরনের উপকরণ পাঠানোর মধ্য দিয়ে এই কাজটি সম্পন্ন হলো বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। অমোচনীয় কালী, বিভিন্ন ধরনের ফরম ও প্যাকেট, ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার পাঠানো হয়েছে।

এ ছাড়া ভোটগ্রহণের জন্য ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, সিল, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতিসহ ১৩ ধরনের উপকরণ মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, প্রার্থিতা প্রত্যাহারের পর ব্যালট পেপার ছাপানো শুরু হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :