1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বেনজীরের  স্ত্রী-সন্তানদেরকে দুদুক সময় দিল  ১৫ দিন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩০০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা, তার দুই কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নতুন তারিখ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৯ জুন) বিকেলে বেনজীরের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে দুদকে তাদের আইনজীবী ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নতুন তারিখ দিয়েছে দুদক।

এর আগে গত বৃহস্পতিবার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবা‌দের জন্য নতুন তারিখ দেয় দুদক। ২৩ জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়।

গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় দুদক। সেই নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। কিন্তু গত বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজীরের পক্ষে তার আইনজীবী আরও ১৫ দিনের সময় চান। এরপর বেনজীরের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকেও সময় চেয়ে আবেদন করা হয়।

উল্লেখ্য, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২৭ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে পৃথক দুটি আদেশে এসব সম্পদ জব্দ করা নির্দেশ দিয়েছেন আদালত।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :