1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বিদায় ২০২৩, আলোচিত যত ঘটনা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আজ রবিবার দিবাগত রাত ১২টার পরই বিদায় নিবে ২০২৩ সাল।শুরুু  হবে নতুন বছর। ২০২৩ সালে ঘটে যাওয়া  আলোচিত যত ঘটনা ঘটেছে তা নিন্মে দেওয়া হলো।

ডেঙ্গু

গত ২৩ বছরে দেশে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৮৬৮ জন। তবে এ বছর তা ভয়াবহ রূপ নিয়েছে। দেশজুড়ে ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ৭০০ ছাড়িয়েছে। অর্থাৎ এ বছর মৃত্যু গত ২৩ বছরের সর্বমোট মৃত্যুকে ছাড়িয়ে গেছে।

ইসরাইলি আগ্রাসন

কোনো ধরনের আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বিশ্ববিবেককে বুড়ো আঙুল দেখিয়ে গাজা ও পশ্চিমতীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বারবার বিলম্বিত হচ্ছে একটি কার্যকর যুদ্ধবিরতি।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র

রামপাল বিদ্যুৎকেন্দ্র ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পর এ বছরই বাংলাদেশে আসে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান। বাংলাদেশ ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

পিটার হাস

বছরজুড়ে আলোচনা-সমালোচনায় ছিলেন মার্কিন কূটনীতিক পিটার হাস। কেউ কেউ তাকে মনে করেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথের একজন বন্ধু। কারও কাছে তিনি আবার মার্কিন নীতি বাস্তবায়নের দায়িত্বরত একজন হস্তক্ষেপকারী।

পেঁয়াজ ও দ্রব্যমূল্য

নিত্যপণ্যের মূল্যের বিবেচনায় খুব একটা সুখকর নয় ২০২৩। পেঁয়াজ আর আলুসহ দ্রব্যমূল্য চোখ রাঙিয়েছে বছরজুড়ে। টিসিবি ও বাজার মনিটরিংসহ সরকারের নানামুখী পদক্ষেপ সত্ত্বেও রোখা যায়নি সিন্ডিকেটের দৌরাত্ম্য।

নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচন নিয়ে কৌতূহল ছিল সারা বছর। বিভিন্ন রাজনৈতিক দলের ভাঙা-গড়ার মধ্য দিয়ে নির্বাচন হতে যাচ্ছে। তবে তা কতটা সুষ্ঠু ও অবাধ হবে, তা সময়ই বলে দেবে। কমিশন বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করলেও, শেষপযর্ন্ত ব্যর্থ হয়।

পাল্টাপাল্টি কর্মসূচি

রাষ্ট্র-রাজনীতিতে বছরের আলোচিত ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের ভূমিকা ও তৎপরতা। অক্টোবরে বিএনপির এক দফার বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টা শান্তি সমাবেশের কর্মসূচি উদ্বেগ সৃষ্টি করেছিল।

বঙ্গবন্ধু টানেল

গত ২৮ অক্টোবর খরস্রোতা কর্ণফুলী নদীর বুক চিরে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে টানেল যুগে প্রবেশ করে বাংলাদেশ।

ঢাকা-কক্সবাজার রেল

এ বছরই ঢাকা-কক্সবাজার রেল চলাচল ও পদ্মা রেলসেতুর যাত্রা শুরু হয়। এর পাশাপাশি দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়। আজ থেকে মেট্রোরেল চলবে উত্তরা হয়ে মতিঝিল পর্যন্ত।

ক্রিকেট বিশ্বকাপ

এবারের বিশ্বকাপে বাংলাদেশ মোট ম্যাচ খেলেছিল ৯টি। এর মধ্যে জয় পেয়েছিল মাত্র ২টিতে। এই বিশ্বকাপে সর্বোচ্চ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ, ৮ ম্যাচে ৩২৮ রান। এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :