1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

বিএনপি-জামায়েতের ডাকা অবরোধের গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিএনপি-জামায়েতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :