1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

বাজেটে  কে  খুশি  হলো খুঁজেই পাচ্ছি না : ফাহমিদা খাতুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৫৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাজেটে আসলে কাকে খুশি করা হলো খুঁজে পাচ্ছি না বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন,  আইএমএফকে খুশি করার মতো তেমন কিছু চোখে পড়েনি। আবার ব্যবসায়ীরাও বলছেন তারাও খুশি না। আবার সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়িয়েছে। তাই সাধারণ মানুষও খুশি না। সুতরাং বাজেটে কে খুশি হলো আমি খুজে পাচ্ছি না।

শুক্রবার (২ জুন) রাজধানীর লেকশোর হোটেলে বাজেট পর্যালোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন।

ফাহমিদা খাতুন বলেন, এই বাজেটে আইএমএফকে খুশি করার কথা বলা হলেও বাজেটের কোথাও আইএমইএফ’র শর্তের বিষয়ে তেমন কিছুই বলা হয়নি। পুরো বাজেট বক্তৃতায় তিন বার আইএমএফ শব্দটি অর্থমন্ত্রী উচ্চারণ করেছেন। তবে  সেটি দেশের অর্থনীতি নিয়ে আইএমএফ কখন কি বলেছে তার আলোকে বলেছেন। তাই আইএমএফকে খুশি করার মতো তেমন কিছু চোখে পড়েনি। আবার ব্যবসায়ীরাও বলছেন তারাও খুশি না। আবার সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়িয়েছে। তাই সাধারণ মানুষও খুশি না। সুতরাং বাজেটে কে খুশি হলো আমি খুজে পাচ্ছি না।

টিন সার্টিফিকেট নিতে ২ হাজার টাকা করারোপের মাধ্যমে রাষ্ট্র জনগণের কাছ থেকে চাঁদা নিবে কিনা-সাংবাদিকের এরকম এক প্রশ্নের জবাবে ফাহমিদা খাতুন বলেন, রাষ্ট্র তো চাঁদা নিতে পারে না। তবে এই ২ হাজার টাকার করারোপ করা ঠিক হয়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :