1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বাজারে নকল চিনি: সতর্ক করল বিএসএফআইসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৯৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সরকারি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চিনি নকল করে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এ জন্য চিনি ক্রয়ে ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএসএফআইসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, করপোরেশনের ১ কেজি প্যাকেটজাত চিনির প্যাকেটের ওপর সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ১১২ টাকার সিলমোহর আছে এবং বস্তাজাত প্রতি কেজি চিনির সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১০৫ টাকা নির্ধারিত আছে।

আখের চিনির বৈশিষ্ট্য ও গুণাগুণ বিবেচনায় ভোক্তাসাধারণের ক্রমবর্ধমান চাহিদার সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু ও অধিক মুনাফালোভী ব্যবসায়ী করপোরেশনের প্যাকেট নকল করে তাদের নিজস্ব নামে এবং ভেজাল মিশ্রিত চিনি প্যাকেটজাত করে অবৈধভাবে বাজারজাত করছে। পাশাপাশি করপোরেশনের নির্ধারিত সর্বোচ্চ খুরচা মূল্যের সিলমোহর ফেলে তাদের ইচ্ছেমতো দাম দিয়ে অবৈধভাবে বাজারজাত করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে করপোরেশনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, প্রতারণার শিকার মানুষ আর্থিকভাবে  ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে এদের দৌরাত্ম্য আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধভাবে বাজারজাতকারীদের এমন কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :