1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ১২০টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মিয়ানমারে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৮৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’। যেখানে ১২০টন ত্রাণ সামগ্রী রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের ঘূর্নিঝড় মোখায় ক্ষতিগ্রস্থদের জন্য শনিবার (৩ জুন) ১২০টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সরকার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বিত প্রয়াসে ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত মিয়ানমারে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ যে প্রতিবেশীদের প্রতি দায়িত্বশীল এবং শান্তিতে বিশ্বাস করে তারই প্রমাণ প্রতিবেশী মিয়ানমারের দুর্দিনে সহায়তা পাঠানো। এর আগেও বাংলাদেশ মিয়ানমারের প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করেছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে কমপক্ষে ৩০ জন প্রাণ হারায় মিয়ানমারে। এছাড়া সেখানকার অনেক নাগরিক আহত এবং মিয়ানমারের ৮৬০টির বেশি বাড়িঘর ও ১৪টি হাসপাতাল বা ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :