1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশে নির্বাচনের খবর সংগ্রহে গণমাধ্যমের চ্যালেঞ্জ জানতে চায় ইইউ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৬৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ কাভার করতে গণমাধ্যমের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী অনুসন্ধানী মিশন।

সোমবার (১৮ জুলাই) ঢাকায় ইইউ কার্যালয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তারা এ কথা জানতে চান। গণমাধ্যমে স্বাধীনতাসহ অপরাপর বিষয় আলোচনায় উঠে আসে। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা প্রশিক্ষণের অভাবসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের বিষয়ে উপস্থাপন করেন।

সাংবাদিকরা বিশেষ করে দুর্গম অঞ্চলে সাংবাদিকদের সংবাদ কাভারে নিরাপত্তার সংকটের কথা তুলে ধরেন। ইইউ প্রতিনিধি দলের সদস্যরা নির্বাচনের সংবাদ কাভারে মাঠের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো শ্যালে জানান, তাদের প্রতিনিধি দল এখন পর্যন্ত বিভিন্নস্তরে ৭০টির বেশি বৈঠক করেছেন।

সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহের সফরকালে সামনে আরও কিছু বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের ফলাফলের ভিত্তিতে তারা প্রতিবেদন প্রস্তুত করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিন্ন নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেলের কাছে পেশ করবেন।

রিকার্ডো আরো বলেন, পর্যবেক্ষণ মিশন পাঠানোর সিদ্ধান্ত নেবে ইইউ। পর্যবেক্ষণ মিশন পাঠানো খুবই ব্যয় সাপেক্ষ। আর্থিক দিকসহ বিভিন্ন দিক পর্যালোচনা করে সদস্য রাষ্ট্রসমূহ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ২৮ সদস্য বিশিষ্ট ইউরোপীয় দেশগুলোর জোট ইইউ বাংলাদেশে নির্বাচনে সাধারনত সবচেয়ে বড় প্রতিনিধি দল পাঠিয়ে থাকে। সাংবাদিকদের পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্যে প্রতিনিধি দলের প্রতি আহবান জানানো হয়।

২০১৪ সালে ইউরোপীয় পার্লামেন্ট এক প্রস্তাবে বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যেসব দল জড়িত তাদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল। এ প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান জামায়াতের সঙ্গে কেন প্রতিনিধি দল বৈঠক করেছে। জবাবে প্রতিনিধি দলের নেতা বলেন, বিভিন্ন মত ও দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তারা জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম, ইউএনবির বিশেষ প্রতিনিধি একেএম মঈনুদ্দিন, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি পান্থ রহমান, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু ও চ্যানেল টোয়েন্টিফোরের জেষ্ঠ্য প্রতিবেদক মোরশেদ হাসিব হাসান উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :