1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অটল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কোঅর্ডিনেটর জন কিরবি এই আহ্বান পুনর্ব্যক্ত করেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর দিয়েছে।

জন কিরবি বলেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে অটল রয়েছি। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে দেশটির ছয় কংগ্রেসম্যানের বহুল আলোচিত একটি চিঠির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জন কিরবি এ মন্তব্য করেন। হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন, দেখুন, আমরা অটল রয়েছি এবং আমি ওই যোগাযোগের বিষয়ে অবগত রয়েছি। সেই অঙ্গীকার প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্র দপ্তর স¤প্রতি একটি ‘থ্রিসি’ ভিসা নীতি ঘোষণা করেছে, যা বাংলাদেশের নির্বাচনকে ‘ক্ষুণ্ন’ করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করবে।

গত সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ছয় মার্কিন কংগ্রেসম্যানের পাঠানো চিঠিতে অনেক ‘অতিরঞ্জন, তথ্যের অভাব ও অসঙ্গতি’ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহরিয়ার আলম বলেন, তারা অতীতেও এমন চিঠি দেখেছেন। কংগ্রেসম্যানদের চিঠি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরাতে পারবে না বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম।

উল্লেখ্য, গত ২৪ মে এক টুইটবার্তায় বাংলাদেশে যেসব ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত বা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করবে, তাদের ও তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধ জারি করা হবে বলে ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। টুইটে তিনি বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে আমি আজ ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২ (এ) (৩) (সি) (৩সি) ধারার আওতায় নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করতে পারবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :