1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বাংলাদেশের পণ্য সৌদি আরবে ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম: বাণিজ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে তৈরি পণ্য সৌদি আরবে ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম। সৌদি আরব বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং দীর্ঘদিনের বৃহৎ ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগী। তিন কোটি মানুষের দেশ সৌদি আরব, অধিকন্তু সৌদি আরবের মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেশি, যা ১০ কোটি মানুষের সমান। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য উন্নত উৎপাদন সক্ষমতা, আর বিশ্বমানের পণ্য নিয়ে সৌদি আরবের মতো বিভিন্ন দেশে আমাদের প্রদর্শনী করতে হবে।

সৌদি আরবে সফররত বাণিজ্যমন্ত্রী বুধবার রিয়াদে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ প্রোডাক্ট এক্সিবিশন ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদে নিয়োজিত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এবং বিজিএমই’র প্রেসিডেন্ট ফারুক হোসেন বক্তৃতা করেন। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন আধুনিক পদ্ধতিতে বিশ্বমানের যেকোনো পরিমাণ পণ্য তুলনামূলক কম দামে বিশ্ববাজারে সরবরাহ করতে সক্ষম। সৌদি আরবে বাংলাদেশের পণ্যের বেশ চাহিদা রয়েছে, এখানে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ প্রণোদনা প্রদান করে করোনাকালীন রফতানিমুখী শিল্পকে টিকিয়ে রেখেছেন, উৎসাহ দিয়েছেন। এছাড়াও, আমাদের ব্যবসাবান্ধব সরকার সবসময়ই ব্যবসা সেক্টরের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সেক্টর দ্রুত এগিয়ে যাচ্ছে। সে কারণেই আমাদের দেশের রফতানি বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করবো, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের সরকার সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখবে।’

উল্লেখ্য, বাংলাদেশ সৌদি আরবে গত ২০২১-২০২২ অর্থবছরে ২৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, যা এর আগের বছরের চেয়ে ১২ ভাগ বেশি। মেলায় বাংলাদেশের তৈরি পোশাক, কটেজ, ফার্মাসিটিক্যাল পণ্য, লেদার পণ্য নিয়ে বাংলাদেশের ৩০টি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ প্রোডাক্ট এক্সিবিশন ২০২৩’ এ অংশ গ্রহণ করেছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :