1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বয়স বাড়লেও সমুদ্রে উত্তাপ ছড়ালেন মনামী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বয়স বাড়লেও জন্মদিনটা অভিনেত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই তো নিজের জন্মদিন উদযাপন করতে ব্যাংককে গেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ।

বিদেশের মাটিতেই দিনটি পালন করেছেন। সমুদ্র পাড়ে কেক হাতে দাঁড়িয়ে নায়িকা। আবেদনময়ী সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মনামী। এ যেন সমুদ্রে উত্তাপ ছড়ালেন নায়িকা। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

জন্মদিনে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। তবে নেটিজেনদের অনেকে তার পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তবে এসবে পাত্তা না দিয়ে জলকেলিতে মজেছেন মনামী। বর্তমানে ছোট পর্দা ও সিনেমায় দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। নিজের ইউটিউব চ্যানেল ও নাচ নিয়ে তার ব্যস্ততা সারা বছর।

কয়েক দিন আগেই শেষ হয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র’। শোটিতে বিচারকের ভূমিকায় ছিলেন মনামী। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ চলচ্চিত্রে পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। চঞ্চলের পাশাপাশি সিনেমাটির নতুন লুক প্রকাশ্যে এসেছে মনামীর, যা সবাইকে চমকে দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :