1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে  ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রী -ক্যাথরিন কোলোনা এবং হোসে ম্যানুয়েল আলবারেস এবং কোরিয়ান ভাইস মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স লি ডো-হুনের সঙ্গে বৈঠক করেছেন।

দুদিনের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক গতকাল বিকেলে শেষ হয়েছে। বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর এই বৈঠকে নয়টি বিশেষ আমন্ত্রিত দেশ এবং ১৩টি আন্তর্জাতিক সংস্থাসহ ৪০টির বেশী প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকের সময়, তারা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীরতর করার উপায় এবং চলমান ভূ-রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীদের একটি গ্রুপের সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এতে যোগ দেন ।

এছাড়াও, তিনি মিশর, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কিয়ে, যুক্তরাজ্য, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার সমকক্ষদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদল সূত্রে আজ সন্ধ্যায় এখানে এ কথা জানা যায়।

সন্ধ্যায়, ড. মোমেন রাইসিনা ডায়ালগের ৮ তম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন, ভূরাজনীতি এবং ভূ-কৌশলের উপর ভারতের প্রধান এ সম্মেলন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন।

সংলাপের উদ্বোধনের পর, বিশিষ্ট অতিথিদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজেও যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। জি-২০ বিদেশ মন্ত্রীদের বৈঠকে মোমেন দুটি পৃথক অধিবেশনে বক্তব্য রাখেন। সকালে জি২০-সমম্মেলনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্র (আরবিসিসি) প্রাঙ্গণে ড. মোমেনকে স্বাগত জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন নয়াদিল্লিতে রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :