1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ফর্সা না হওয়ায় যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন প্রিয়াংকা চোপড়া

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৮৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বলিউড ও হলিউডে দাপটের সঙ্গে অভিনয় করে বেড়াচ্ছেন প্রিয়াংকা চোপড়া। ব্যক্তিগত জীবনেও সুখী স্ত্রী ও মা অভিনেত্রী প্রিয়াংকা। কিন্তু প্রদীপের নিচের অন্ধকারের মতো তার জীবনেও যে কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন তিনি। সম্প্রতি প্রকাশ করেছেন তার জীবনে ঘটে যাওয়ার অভিজ্ঞতা।

‘ফর্সা’ নন তিনি, তাই বলিউডে তাকে ‘ব্ল্যাক ক্যাট’ বলে সম্বোধন করা হতো। এক সাক্ষাতকারে প্রিয়াঙ্কা বলেন, আমাদের ঔপনিবেশিক অতীতের ধারণা থেকে এই মনোভাবের জন্ম। ১০০ বছর ধরে ব্রিটিশরা এমনটি বলে গেছেন। আমরা এখনো লালন করে চলেছি সেই মানসিকতা। অভিনেত্রী মনে করেন, তিনি যথেষ্ট সুন্দরী নন। তাই আরও পরিশ্রম করে তাকে কাজ করতে হতো বলেও তিনি মনে করেন। যদিও তার ভাবনায়, তার যেসব সহকর্মীর ত্বক উজ্জ্বল, তাদের থেকে তিনি সম্ভবত খানিক বেশি প্রতিভার অধিকারী।

সংগীতে তার সংক্ষিপ্ত ক্যারিয়ার নিয়েও অকপট অভিনেত্রী। ভালো গানও করেন প্রিয়াংকা। কিন্তু কেন নিয়মিত গান না তিনি? বললেন, গানবাজনার সঙ্গে জড়িত মানুষদের নানা জায়গায় যেতে হয়। খুবই ব্যস্ত সময় কাটে তাদের। এই কারণেই হয়ে উঠল না। এত সময় কোথায়!

প্রিয়াংকা জানান, রকস্টারদের সম্মান করেন তিনি। তবে মানেন, দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয় এই গানবাজনা। তার স্বামী নিক জোনাস জনপ্রিয় পপতারকা। তার সঙ্গে বেড়াতে ভালোবাসেন অভিনেত্রী। জোনাস ভাইদের মঞ্চে দেখতে পছন্দ করেন তিনি। অভিনেত্রীর মতে, মঞ্চে তাদের দেখা একটা অসাধারণ অভিজ্ঞতা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :