1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি যুবরাজকে শুভেচ্ছা জানালেন সালমান এফ রহমান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২১৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এসময় সৌদি যুবরাজও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সৌদি আরবের মিনা প্যালেস-এ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে এসময় সৌদি যুবরাজ বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরও এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে সৌদি যুবরাজ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে তাদের আগ্রহ প্রকাশ করেন। সৌদি যুবরাজ একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেন, যাতে করে ভবিষ্যতে দু’দেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক দেশসমূহের সাথে সার্বিক সম্পর্ক উন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :