1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২০৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এ ছাড়া সাতজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাও রদবদল হয়েছেন।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মহানগরীর ডিআইজি নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরে, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখায় এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, নরসিংদীর এসপি কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, নওগাঁর এসপি মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুরের এসপি মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরে, গোপালগঞ্জের এসপি আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখায়।

মুন্সীগঞ্জের এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, কুষ্টিয়ার এসপি মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, শরীয়তপুরের এসপি মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মো. শফিকুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলে বদলি করা হয়েছে।

আরও একটি প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারীর এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদীতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারীতে, শেরপুরের এসপি মো. কামরুজ্জামানকে নওগাঁয়, বিশেষ শাখার এসপি মোনালিসা বেগমকে শেরপুরে, ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুরে, ডিএমপির উপপুলিশ কমিশনার আল-বেলী আফিফাকে গোপালগঞ্জে, এন্টি টেররিজম ইউনিটের এসপি মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জে।

চাঁপাইনবাবগঞ্জের এসপি এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়ায়, পুলিশ অধিদপ্তরের এসপি মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জে, পিরোজপুরের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনায়, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ান-১ এর এসপি মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুরে, এন্টি টেররিজম ইউনিটের এসপি মো. মাহিদুজ্জামানকে ভোলায় এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাহবুবুল আলমকে শরীয়তপুরে বদলি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :