1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

পিএসসির নন-ক্যাডারে ১ হাজার ৬৫৪ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৭৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের মোট ১ হাজার ৬৫৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এসব পদে আবেদন সোমবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে। যা  চলবে হবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

সোমবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে দেখা যায়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের মোট ১ হাজার ৬৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী। এরপর নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে ৪০১ পদে মিডওয়াইফ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার পদে ১৭৬ জন ও সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের (এটিইও) ১৫৯টি পদ। এছাড়া আরও ১৬টি ক্যাটাগরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে বাকি নিয়োগগুলো দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে।এছাড়া অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৯ম গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১২তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :