1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র রোববার থেকে উৎপাদনে যাচ্ছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২০৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নতুন করে বিদ্যুৎ উৎপাদনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২৫ জুন) থেকে এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

শুক্রবার (২৩ জুন) ইন্দোনেশিয়া থে‌কে ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসা ‘এম‌ভি অ‌্যা‌থেনা’ নামের জাহাজটি মধ্য রাতে পায়রা তাপ‌বিদ্যুৎ কেন্দ্রের জে‌টি‌তে ভি‌ড়ে‌ছে। সকাল থে‌কে চলছে কয়লা খালাস কার্যক্রম।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, বৃহস্পতিবার মধ্য রাতে জাহাজটি পায়রা বন্দরের আন্তঃনোঙ্গরে আসার পর থেকেই লাইটারের মাধ্যমে কয়লা খালাস শুরু হয়৷ শুক্রবার মধ্যরাতে জাহাজটি আমাদের জেটিতে ভিড়েছে। কয়লা খালাস চলছে। উৎপাদন কার্যক্রম শুরুর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হলে লোডশেডিংয়ের তীব্রতা অনেকটা কমে আসবে।

উল্লেখ্য, কয়লা সংকটের কারণে গত ২০ দিন ধরে পূর্ণাঙ্গভাবে উৎপাদন বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে বিদ্যুৎ কেন্দ্রটি। আপাতত একটি ইউনিট দিয়ে উৎপাদন শুরু করলেও অব্যাহতভাবে কয়লা আমদানি করে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ উৎপাদনে যাবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :