1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

পদ্মা সেতুতে গাড়ি না থামিয়ে পরীক্ষামূলকভাবে টোল আদায় শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৯৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) চালু হয়েছে। এই পদ্ধতিতে বুথে গাড়ি না থামিয়ে প্রযুক্তির মাধ্যমে টোল আদায় করা যায়। বুধবার (৫ জুলাই) সকাল থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষা চলছে। সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন।

এতে রেজিস্ট্রেশন করা যেকোনো যানবাহন টোল প্লাজার সামনে এলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে। নির্ধারিত টোল আদায় হয়ে গেলে অটোমেটিক ব্যারিয়ার উঠে যাবে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যাবে।

সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন সাংবাদিকদের বলেন, পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে। আপাতত পরীক্ষামূলক চলবে। স্মার্ট টোল সিস্টেমের জন্য একটি রেজিস্ট্রেশন বুথ এখানে রেখেছি। যারা রেজিস্ট্রেশন করতে চান তারা এখান থেকে করতে পারবেন।

তিনি আরও বলেন, এখানে টাচ অ্যান্ড বুথ থাকবে। কারও যদি কার্ড থাকে সেটি দিয়ে টোল দিতে পারবে। প্রতিটি বুথেই ক্যাশ ও ডেবিট কার্ড ব্যবস্থা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :