1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নিয়মিত সুন্নত নামাজ আদায়ের সওয়াব

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩১৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। এ নামাজ হচ্ছে ইসলামের ভিত্তি। ইসলামের পাঁচটি রোকনের অন্যতম একটি বিধান। এই পাঁচ ওয়াক্ত নামাজ ঘিরে রয়েছে আরও কিছু সুন্নত ও নফল নামাজ।

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে প্রায় ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ রয়েছে। এগুলো আদায়ের ফজিলত ও গুরুত্ব রয়েছে। সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের মতোই। অর্থাৎ ওয়াজিবের ব্যাপারে যেমন জবাবদিহি করতে হবে, তেমনি সুন্নতে মুয়াক্কাদার ক্ষেত্রে জবাবদিহি করতে হবে। তবে ওয়াজিব ছেড়ে দেওয়ার জন্য সুনিশ্চিত শাস্তি পেতে হবে, আর সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে কখনো মাফ পেয়েও যেতে পারে। তবে শাস্তিও পেতে পারে। ফরজ নামাজের আগে-পরের সুন্নতে মুয়াক্কাদার অত্যধিক গুরুত্ব দেওয়া উচিত।

হাদিসে এ নামাজগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। হজরত উম্মে হাবিবা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি দিনে-রাতে ১২ রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। ফজরের আগে দুই রাকাত। জোহরের আগে চার রাকাত। পরে দুই রাকাত। মাগরিবের পরে দুই রাকাত। এশার পরে দুই রাকাত’ (তিরমিজি, হাদিস : ৬৩৬২)।

এই সুন্নতে মুয়াক্কাদা ছাড়াও বিতর, সুন্নতে গায়রে মুয়াক্কাদা এবং নফল নামাজ রয়েছে। সেগুলোও পড়া চাই নিয়মিত।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :