1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা-১৭: আজ মনোনয়ন দাখিলের শেষ দিন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৫ জুন)। এই আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জুন) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন, এ পর্যন্ত তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলোর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. মামুনুর রশিদ হার্ডকপিও জমা দিয়ে গেছেন। তিনি বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের মনোনীত।

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে একটি প্রতিনিধিদল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। তারা পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গেও সাক্ষাৎ করেন। কমিশনকে তারা মো. মামুনুর রশীদকেই জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মূল্যায়ন করার জন্য দাবি জানান।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দলীয় প্রতীকে কোনো প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে সংশ্লিষ্ট দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা তাদের মনোনীত কোনো ব্যক্তির মনোনীত হতে হয়। আইনের এই বিষয়টির ব্যত্যয় হলে সংশ্লিষ্ট ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হবে।

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

দীর্ঘদিন রক্তে সংক্রমণজনিত রোগে ভুগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ১৫ মে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের জারি করা আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ১৫ মে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০, ঢাকা-১৭ আসনটি শূন্য হয়েছে।

সংসদের কোনো আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি ছয় মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :