1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

ঢাকায় সাউদিয়ার বোয়িং উড়োজাহাজ দুর্ঘটনার কবলে, তদন্ত কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২১৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কমিটি গঠন করেছে অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি অব বাংলাদেশ (এএআইসি-বিডি)। উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে মেরামত করা হচ্ছে।

 বুধবার (২৮ জুন) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ (এমএসএন ৪২২৬৬, রেজিস্ট্রেশন- এইচজেড একে ২৮) শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। সেই ফ্লাইটে ২ জন পাইলট ছিলেন। এছাড়া  ১ জন পুরুষ ও ১২ জন নারী কেবিন ক্রু ছিলেন। ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ৩৮৩ জন, যার মধ্যে নারী ৬১ জন, পুরুষ ২৮৯ জন, শিশু ২৮ জন এবং দুগ্ধপোষ্য শিশু ছিল ৫ জন।

জানা গেছে, সৌদি আরবের রিয়াদ থেকে সৌদি এয়ারলাইনের ফ্লাইটটি (এসভি ৮০৬) ঢাকায় আসে ২৮ জুন। পাইলট উড়োজাহাজটি ঢাকা বিমানবন্দরের রানওয়ে-১৪-এ অবতরণের জন্য অ্যাপ্রোচ করেছিলেন। তখন বৃষ্টি হচ্ছিল এবং রানওয়ে ছিল ভেজা। উড়োজাহাজটি রানওয়ের বাম দিকে অবতরণ করার সঙ্গে সঙ্গে ছিটকে ঘাসের ভেতরে চলে যায়। সেখানে কংক্রিটের সারফেজ ছিল। উড়োজাহাজটির প্রধান ল্যান্ডিং গিয়ারের বাম পাশের ৬টি টায়ার ফেটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। চাকাগুলো মাটি ও কাদায় পূর্ণ হয়ে যায়। রানওয়ে স্পর্শ করার পর থেকে উড়োজাহাজটি রানওয়ের বাইরে প্রায় ১৫০০ ফুট দূরে মাটি ও ঘাসের দিকে এগিয়ে যায়। পরে মাটি থেকে ল্যান্ডিং গিয়ারের বাম পাশ আবারও রানওয়েতে উঠে আসে। রানওয়ের শেষ প্রান্ত ঘুরে উড়োজাহাজটি ৫ নম্বর বোর্ডিং ব্রিজে যাত্রী নামায়।

এ ঘটনায়  এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি অব বাংলাদেশ (এএআইসি-বিডি) ২ সদস্যদের একটি ‘বিমান দুর্ঘটনা তদন্ত দল’ গঠন করা হয়েছে। তদন্ত দল উড়োজাহাজটির ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এবং ফ্লাইট ডাটা রেকর্ডার জব্দ করেছে তদন্ত দল। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত ফ্লাইটের দুই জন পাইলটকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত দল।

আইকাও এনেক্স-১৩ অনুযায়ী, তদন্ত দল ৩০ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে এবং চূড়ান্ত তদন্ত শেষে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  উড়োজাহাজটির মেরামত কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘এ দুর্ঘটনায় কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি সৌদি এয়ারলাইন মেরামত করছে। দুর্ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটিও হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :