1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ঢাকায়  বৃহস্পতিবার থেকে তিন দিনের স্বর্ণমেলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) উদ্যোগে ঢাকায় দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার-২০২৩’। রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৪ নম্বর নবরাত্রি হলে এ মেলা অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই স্বর্ণের অলংকারের ৫০টির মতো প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল অংশ নেবে। আগামীকাল বৃহস্পতিবার শুরু হয়ে এই মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

বাজুস ফেয়ারে প্রবেশ টিকেটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকেট লাগবে না। বাজুস ফেয়ারে ক্রেতাদের জন্য র‌্যাফেল ড্রর ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলংকার ক্রয় করবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র‌্যাফেল ড্রর কুপন সংগ্রহ করবেন।

এর আগে গত ৩১ জানুয়ারি রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে বাজুসের পক্ষ থেকে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজুস ফেয়ার-২০২৩ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধিশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বাজুস আশা করছে। দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে। এ লক্ষ্যে ‘বাজুস ফেয়ার-২০২৩’ এসব ক্রেতা ও দর্শনার্থীকে আমন্ত্রণ জানিয়েছে।

জুয়েলারি শিল্পের বিদ্যমান অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেশের ১৮ কোটি মানুষকে জানানো হবে। এবার বাজুস ফেয়ারে ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

বাজুস ফেয়ার-২০২৩-এ প্যাভেলিয়নে অংশ নেওয়া ৮টি প্রতিষ্ঠান হলো : আমিন জুয়েলার্স লিমিটেড, আপন জুয়েলার্স, অলংকার নিকেতন (প্রা.) লিমিটেড, কুঞ্জ জুয়েলার্স, রয়েল মালাবার জুয়েলার্স (বিডি) লি., ভেনাস জুয়েলার্স লিমিটেড, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড ও জড়োয়া হাউস (প্রা.) লিমিটেড।

মিনি প্যাভেলিয়নে অংশ নেওয়া ১২টি প্রতিষ্ঠান হলো : ভিনায়েক গোল্ড অ্যান্ড ডায়মন্ড, গোল্ডেন ওয়ার্ল্ড, গৌরব জুয়েলার্স, নিউ ফেন্সি জুয়েলার্স, দি পার্ল ওয়েসিস জুয়েলার্স, জায়া গোল্ড, জারা গোল্ড, আলভী জুয়েলার্স, রিজভী জুয়েলার্স, রয়েল ডায়মন্ড, ড্রিমজ ইন্সট্রুমেন্ট টেকনোলজি ও রাজ ঐশ্বরী গোল্ড।

স্টলে অংশ নেওয়া ৩০টি প্রতিষ্ঠান হলো : এলকে জুয়েলার্স, চৌধুরী গোল্ড, গীতাঞ্জলি জুয়েলার্স, রিয়া জুয়েলার্স, আনন্দ জুয়েলার্স, ডায়মন্ড হাউস, আফতাব জুয়েলার্স, ফারিহা জুয়েলার্স, আইকে জুয়েলার্স লিমিটেড, রজনীগন্ধা জুয়েলার্স লিমিটেড, সুলতানা জুয়েলার্স (প্রা.) লিমিটেড, নিবিড় জুয়েলার্স, সিরাজ জুয়েলার্স, ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড, অনন্যা জুয়েলার্স, ডায়া গোল্ড অ্যান্ড ডায়মন্ড, ডি. ডামাস দি আর্ট অব জুয়েলারি, ডি. ডায়মন্ড, কুইন পার্ল হাউস, নিউ বসুন্ধরা জুয়েলার্স, সোল জেমস অ্যান্ড ডায়মন্ড, পলাশ জুয়েলার্স, ক্লাসিক গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি, ডায়মন্ড কর্নার, গোল্ড কিং জুয়েলার্স, দি সোনারগাঁ জুয়েলার্স, মণিমালা জুয়েলার্স, আরএন মাইক্রোটেক, বাংলাদেশ ডাইস হাউস ও এসজিএল ল্যাব বাংলাদেশ লিমিটেড।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :