1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য নয়: আইনমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের বাক-স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় শেখ হাসিনার সরকার অঙ্গীকারাবদ্ধ। তার সরকার এমন কোনো আইন করবে না, যেটা সংবিধান পরিপন্থি। সে কারণে বলছি— ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা বা বাক-স্বাধীনতা হরণের জন্য নয়, সাইবার অপরাধ প্রতিরোধ ও দমনের জন্য করা হয়েছে।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘সম্প্রচার সাংবাদিকতা সুরক্ষা প্রতিবেদন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিয়েছে সরকার। যেসব সমস্যা ছিল সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছি।

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি একজনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা নেওয়ার আগে পুলিশের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আমাকে ফোন করে জানিয়েছেন, মামলাটি তিনি নেবেন কি না। আমি তখন মতামত দিয়েছি। এটাও একটা অগ্রগতি। আগে পুলিশ মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করতো।

তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। গণমাধ্যমকর্মী আইনটি সাংবাদিকদের সুরক্ষার জন্য করা হচ্ছে। আইনটি এখন সংসদীয় কমিটিতে আছে। যেহেতু এ আইনের বেশকিছু ধারা নিয়ে সাংবাদিক মহল কথা বলছেন, তাই এগুলো নিয়ে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে সাংবাদিক নেতারা, মালিকপক্ষ এবং প্রয়োজনে আমি থেকে আলোচনা করতে পারি এবং আপনারা চাইলে এবিষয়ে আমি উদ্যোগ নিতে পারি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, গণমাধ্যম সেক্টর এখন যথেষ্ট পরিপক্ক। তাই এখানে আইন, রেগুলেটরি বডি করার সময় এসেছে। আমি গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার স্বার্থে আইন করার পক্ষে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিজেসি পক্ষ থেকে দেশের ২৩টি টেলিভিশন চ্যালেনের কর্মীদের মৌলিক প্রাপ্যতা ও সুরক্ষা নিয়ে একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভুঁইয়া, বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :