1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

টিভি নাটক নির্মাতাদের সভাপতি অনন্ত হিরা, সাধারণ সম্পাদক সাগর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৮৬ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: টিভি নাটকের নির্মাতাদের  সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের নতুন নেতৃত্ব এসেছে।  এবার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অনন্ত হিরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কামরুজ্জামান সাগর।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে  সকাল ৯টা থেকে শুরু হয় সংগঠনটির ২০২৩-২৫ মেয়াদের নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ।  বেলা ৫টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ।

জয়ের পর অনন্ত হিরা বলেন, নির্বাচন শুধু সাংগঠনিক প্রক্রিয়া। কেউ জিতবে কেউ হারবে এটাই স্বাভাবিক। আমরা নির্মাতারা সবাই ভাই ভাই। সবাইকে নিয়ে আগাতে চাই।

টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন কামরুজ্জামান সাগর। তিনি বলেন, যারা শুরু থেকে পাশে ছিলেন সাপোর্ট দিয়েছেন সবার কাছে কৃতজ্ঞ থাকবো।

সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন কায়সার আহমেদ, মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু।

যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান।

সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।

নির্বাচিত সাত জন কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

শুক্রবার সকাল দশটা থেকে টানা পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত এই কমিটি ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :