1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ যুগলের বিয়ে নিয়ে সংশয়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৩ বছর ধরে প্রকাশ্যে প্রেম করছেন তারা। আর এর ফলেই তাদের প্রেমের বিষয়টি কারও মধ্যে অজানা নয়। আর এত দিনের প্রেম থেকে বিয়েটা হচ্ছে কি-না এ নিয়ে ভক্ত মহলে গুঞ্জন হয় মাঝেমধ্যেই। তবে এসব গুঞ্জনে নতুন করে তথ্য দিয়ে আতঁকে দিলেন অঙ্কুশ।

১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে অর্থাৎ ভালোবাসা দিবস। এ দিন আবার অঙ্কুশের জন্মদিনও। আবার ঐ দিনই প্রেমের ১৩ বছর পূর্ণ হবে তাদের। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের একটি পোস্ট চিন্তার ভাঁজ ফেলেছে দিয়েছে ভক্তদের মনে। সম্প্রতি তাদের চুম্বনের একটি মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে এ নায়ক লেখেন, কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না।

কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত। এরপর আবার এন্দ্রিলাকে মেনশন দেন এই অভিনেতা। জল্পনা বাড়িয়েছে অঙ্কুশের পোস্টের প্রথম বাক্য। বিয়েটা কেন হচ্ছে না, কী বিশেষ কারণ তা খোলাসা করে বলেননি অভিনেতা। ফলে অঙ্কুশের এই পোস্ট শোরগোল ফেলে দিয়েছে ভক্তদের মধ্যে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :